ঈশানী রায়চৌধুরী

মায়াজম
1

 



কাল দুপুরে ওরা যা যা করেছিল

                       
                                  


আমার মাসির ঘরটা জ্বালিয়ে দিয়েছিল ওরা | 

কান্নাকাটি করেছিলাম খুব !  
ওই টিভির মেয়েগুলো যেমন নুয়ে পড়ে 
আর  শরীরের মাঝবরাবর কেমন ভাঁজ হয়ে যায়, 

ঠিক যেন পাঁচ পাউণ্ডের নোট ! 

যে ছেলেটা আমায় রোজ ভালোবাসার কথা বলত, 

গলাটা খানিক ঠিকঠাক করে নিয়ে তাকে ডাক দিলাম ...
‘শুনছ !’ 

সে বলল, ‘ওয়ার্সান, কী হয়েছে ? কী হয়েছে তোমার ?’  

 

ঈশ্বরকে ডাকছিলাম আমি | 

 

মনে মনে সেই এক কথা.....

‘হে ভগবান, 

আমার যে আসলে দুটো দেশ !

একটি তৃষ্ণার্ত, আর 

অন্যটিতে আগুন লেগেছে | 

জল চাই ..জল..’ 


তারপর 

 

অনেক রাত যখন, 

কোলে বিছিয়ে রাখা মানচিত্রের 

পৃষ্ঠা জুড়ে এলিয়ে থাকা পৃথিবীর বুকে আঙুল বোলাতে বোলাতে

ফিসফিস করে জানতে চেয়েছিলাম, 

‘কোথায় ব্যথা তোমার ? কোথায় ?’ 

 

উত্তর এসেছিল....

‘সবখানে

সবখানে

সবখানে......’ 

 

         ( ভাষান্তরিত )

 

মূল কবিতা: What They Did Yesterday Afternoon
                  by Warsan Shire 



একটি মন্তব্য পোস্ট করুন

1মন্তব্যসমূহ

সুচিন্তিত মতামত দিন

  1. ওয়ার্সান শায়ারের লেখা ভাল লাগে।অনুবাদ ভাল লেগেছে।

    উত্তরমুছুন
একটি মন্তব্য পোস্ট করুন